বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭বিজিআই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহুসংখ্যক মানুষ নিহত এবং শতাধিক আহত হন। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং সরকার জাতীয় শোক ঘোষণা করে।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি জানিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নিয়েছে। তবে আমাদের আহ্বান থাকবে, চাপ থেকে নয়, মন থেকে দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। নিহত-আহতদের তালিকা যেন সঠিকভাবে করা হয়। সেইসঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পায়।’
এদিকে, নিহত শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

প্রকাশিত সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫