রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনার ঘিরে উত্তপ্ত ছাত্রদল-এনসিপি

আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে পৌঁছেছে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সময় ও স্থানে পৃথক দুটি সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ছাত্রদল ২২ জুন শহীদ মিনারে সমাবেশ করার অনুমতি পেয়েছিল। তার কথায়, ‘একই স্থানে একই সময়ে দুটি অনুষ্ঠান হলে কেউই অনুমতি পাবে না।’

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ছাত্রদলের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান হয়েছে। তবে এ দাবিকে নাকচ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমরা আগেই কর্মসূচি দিয়েছি, এখন প্রস্তুতিও নিচ্ছি। হঠাৎ শুনছি নাগরিক পার্টিও একই স্থানে সমাবেশ করবে। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুমতি দিল কেন?’

নাছির আরও জানান, সমাবেশ বাতিল বা স্থান পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ছাত্রদল নেয়নি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি।এই ইস্যুতে নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে ঢাবি প্রক্টর জানিয়েছেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ মিনার ঘিরে উত্তপ্ত ছাত্রদল-এনসিপি

প্রকাশিত সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫