রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

বিশ্ব ফুটবলের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই লিওনেল মেসি এবার পা রাখতে চলেছেন ক্রিকেটের স্বর্গরাজ্য ভারতে। চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ আয়োজনে অংশ নেবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মেসির অংশগ্রহণ চূড়ান্ত। আয়োজকরা ইতোমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অনুমতি পেয়েছে এবং ইঙ্গিত মিলেছে টিকিট কেটে দর্শকরাও সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন বলছে, শুধু উপস্থিতিই নয়, মেসি নাকি অংশ নিতে পারেন এক প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচেও! যেখানে একসঙ্গে দেখা যেতে পারে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদেরও। ফুটবলের রাজপুত্রকে ব্যাট হাতে দেখা যাবে এই কল্পনাই যেন কোটি ভক্তের চোখে স্বপ্ন হয়ে ধরা দিচ্ছে।

মুম্বাই ছাড়াও মেসির ভারত সফরসূচিতে রয়েছে কলকাতা ও দিল্লি। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই তিন শহরে হবে তার নানামুখী কর্মসূচি। বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সে মেসিকে ঘিরে হবে এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুধু অনুষ্ঠান নয়, কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালাও পরিচালনা করবেন মেসি। ফুটবলের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার দায়বোধ থেকেই চালু করবেন একটি ‘ফুটবল ক্লিনিক’।

তবে এই সফরই প্রথম নয়। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারত সফরে আসেন মেসি। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। যেখানে নেতৃত্বে ছিলেন মেসি নিজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

প্রকাশিত সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫