মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন লিভারপুল একদিনে দুই ম্যাচ খেলছে

প্রি-সিজনের শেষ ধাপে এসে এক অনন্য আয়োজন করছে লিভারপুল। আজ সোমবার (৪ আগস্ট) অ্যানফিল্ডে একই দিনে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়, দ্বিতীয়টি রাত ১টায়।এশিয়া সফরে এসি মিলান ও ইয়োকোহামার বিপক্ষে খেলেছে অল রেডরা।
এবার নিজেদের মাঠে পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দিতেই আয়োজিত হয়েছে এই ডাবল-হেডার। দুই ম্যাচ মিলিয়ে ৩০ জনেরও বেশি খেলোয়াড় মাঠে নামতে পারেন।প্রথম ম্যাচ শুরু হওয়ার পর স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে, তাই দুটি ম্যাচ দেখতে হলে সমর্থকদের প্রথম ম্যাচের সময়ের আগেই প্রবেশ করতে হবে। ইতিমধ্যে প্রবেশের টিকিট বিক্রি শেষ হয়েছে।
ফ্লোরিয়ান ভার্টজ, জর্জি মামারদাশভিলি, জেরেমি ফ্রিমপং, হুগো একিতিকে, মিলোস কেরকেজ ও ফ্রেডি উডম্যানের ঘরের মাঠে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রিও এনগুমোহা ও ট্রে নিয়োনিকে আরো সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোচ আর্নে স্লট।আগামী সপ্তাহে কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে আতিথ্য জানিয়ে শুরু হবে শিরোপা রক্ষার লড়াই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেন লিভারপুল একদিনে দুই ম্যাচ খেলছে

প্রকাশিত সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫