রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।’

জানতে চাইলে মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ভার্চ্যুয়ালি তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় এই বৈঠক হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য আমাদের জানিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

প্রকাশিত সময় : ০৬:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫