রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে জুয়ার আসর থেকে ছয়জন গ্রেপ্তার

রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরের সোনাদিঘি এলাকায় এই অভিযান চালায়।

গ্রেপ্তার ছয়জন হলেন- বাসিন্দা মুকেশ সরকার (৪৫), মো. পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো. জাহাঙ্গীর আলাম (৫২), মো. জনি (৪৫) ও শ্রী সুমন (৪৫)। নগরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

শুক্রবার বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা ও জুয়ার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে এদের আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে জুয়ার আসর থেকে ছয়জন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫