বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় সাঁতার শিখতে গিয়ে মাদরাসার ২ শিক্ষার্থী নিখোঁজ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে দুই মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার হুজুর সকালে কয়েকজন ছাত্রকে নিয়ে পদ্মা নদীতে সাঁতার শেখাতে যান। এ সময় রাব্বানি (১২) ও মো. ফরিদ আলী (১২) নামের দুই ছাত্র স্রোতের টানে তলিয়ে যায়।

নিখোঁজ রাব্বানি ময়মনসিংহ গ্রামের বাসিন্দা রবিন আলীর ছেলে। সে নানাবাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করত। অন্যদিকে ফরিদ আলী নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা যায়, খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
লালপুর থানার ওসি মমিনুল হক জানান, নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মায় সাঁতার শিখতে গিয়ে মাদরাসার ২ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫