নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নয়াআটি, কদমতলী ও গোদনাইল বাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬২), যুবলীগ সদস্য ইউসুফ আলী মাসুদ (৪২) ও মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























