শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত: মির্জা আব্বাস

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন। এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।’

বিএনপির নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যারা কয়েকজন তার সঙ্গে কাজ করেছি তারা তার দৃঢ় মনোবল দেখেছি। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান বক্তব্য দেন। এতে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত: মির্জা আব্বাস

প্রকাশিত সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫