রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‌‘নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাব।’

গাজীপুর সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাদ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যে সকল সাংবাদিক হত্যা হয়ে এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগামী দিনেও যে কোনো অপরাধ ও মবের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অনুসরণ করছি।’

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছেড়ে দিলে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্য বদ্ধ।’

এর আগে তিনি ২৫ কোটি টাকা ব্যয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন,শ্রী শ্রী অদৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়,শ্রী কলিঙ্গ রাজ চৌধুরীদায়িত্ব প্রাপ্ত সভাপতি,শ্রী অদ্বৈত রায় সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনোলাল রায়,সাংগঠনিক সম্পাদক শ্রী রতন গাঙ্গুলি,সহ সভাপতি শ্রী মনিন্দ্র রায়,সহ সভাপতি শ্রী অশোক রঞ্জন তালুকদার,শ্রী নব কৃষ্ণ রায়,শ্রী সুভাষ পুরকায়স্থ, শ্রী দেবরাজ দেবল,শ্রী সুধাংশু কুৃমার দে,শ্রী সজীব বনিক,শ্রী রনজিত সুত্রধর, শ্রী সুরঞ্জিত চৌধুরী ট্রপ্পা,শ্রী কেশব রঞ্জন দেব,শ্রী বিভাস দে,শ্রী গনেশ তালুকদার,শ্রী গৌরাঙ্গ দেবনাথ,শ্রী রাজন তালুকদার,শ্রী রমেন্দ্র দাশ রানু,শ্রী রঞ্জু পাল,শ্রী মাধব রায়,শ্রী নিপু তালুকদার,শ্রী দীপঙ্কর বনিক সুজিত,শ্রী শেখর রায়,শ্রী কবিন্দ্র দাশ,শ্রী কিংকর ঘোষ চৌধুরী,শ্রী নিতাই রায়,শ্রী সুনীল রায়,শ্রী মহোন লাল রায় সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫