শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের আখড়ায় বিজিবির অভিযানে মব করে আক্রমণের চেষ্টা, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদরের চিহ্নিত মাদকের আখড়ার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় মাদক কারবারিরা মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টার অভিযোগে সাজিদ আহমেদ টুটুল (৩০) নামের এক যুবককে আটক করা হয়। অভিযানে ১৫২ বোতল ফেনসিডিল, ৫টি মোটরসাইকেল, মদের ১টি খালি বোতল, নগদ বাংলাদেশি ৪৫ হাজার ৩৩০ টাকা, ২টি মোবাইল ফোন ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বাখেরআলী বিওপির প্রায় ৭ কিলোমিটার দূরে পদ্মানদীর ৪ নম্বর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটক টুটুল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাখেরআলী বিওপির একটি টহলদল ওই আমবাগানে উপস্থিত হলে ৫টি মোটরসাইকেল ফেলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টুটুলকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ফেনসিডিলসহ অন্যান্য সামগ্রী।

বিজিবি আরো জানায়, পরে পালানো ব্যক্তিরা এলাকার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে টহলদলের উপর আক্রমণ করে মব সৃষ্টির চেষ্টার মাধ্যমে চরমভাবে সরকারি কাজে বাধা দেয়। এ অবস্থায় বিওপি হতে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানায় বিজিবি।

রাত সাড়ে ১১টায় ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ঘটনার পূর্ণতদন্ত শুরু হয়েছে।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং এলাকাবাসীর অভিযোগের পরই বিজিবি ওই বাগানে অভিযান চালায়। কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে ভিডিও করে মালামাল জব্দ করা হয়। নির্জন আমবাগানে ৫টি মোটরসাইকেলে অন্তত ১০ জন যুবকের উপস্থিতি সন্দেহজনক। এ ছাড়া ভারতীয় রুপি পাওয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ঘটনাটি চোরাচালান সংক্রান্ত কি না সেটিও তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদকের আখড়ায় বিজিবির অভিযানে মব করে আক্রমণের চেষ্টা, আটক ১

প্রকাশিত সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫