সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ৬ ছাত্রলীগ কর্মী আটক

রাতের আঁধারে মাস্ক পরে শরীয়তপুরের তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। এরা হলেন কাউসার ফকির, মামুন খান, আবদুল মান্নান বেপারী, মুন্না খান, শামীম মাদবর ওআসাদ মুন্সি।
ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মাস্ক পরে শেখ মুজিবুর রহমানের ছবি সামনে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দোয়া করছে। তারা শেখ মুজিব ও শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দিচ্ছে।
শরীয়তপুরের এসপি নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু লোক রাত ১২টা থেকে একটার দিকে মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করে আটক করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ৬ ছাত্রলীগ কর্মী আটক

প্রকাশিত সময় : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫