সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ৩

রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনাক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে অভিযান শুরু হয়।

আটকরা হলেন মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন ও মো. ফয়সাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।

অভিযানে ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ৩

প্রকাশিত সময় : ০৫:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫