বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অজ্ঞাত ২ নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় দুই অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লার নির্জন এলাকার একটি সড়কের মাঝখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের তথ্য মতে, নিহত একজনের বয়স ৬৫ থেকে ৭০ বছর এবং অন্যজনের বয়স ৫৫ থেকে ৬০ বছর।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত দুই নারী ছিন্নমূল প্রকৃতির ছিলেন।

ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন চলত। গতকাল তারা ভাঙ্গুড়া এসে বড়াল ব্রিজ রেলস্টেশনের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় তারা রেললাইনের পাশ দিয়ে এলোমেলো চলাফেলা করলে এলাকার মানুষ তাদের সতর্ক করে। একপর্যায়ে সোমবার ভোরে পৌর শহরের চৌবাড়ীয়া নির্জন এলাকার একটি সড়কে স্থানীয় বাসিন্দারা এই দুই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম বলেন, ‘দুটি মরদেহের মাথার ওপর দিয়ে যানবাহনের চাকা যেতে পারে। এ কারণে তাদের মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে আছে।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির চাপায় ওই দুই নারীর মৃত্যু হয়েছে।

মরদেহ শনাক্ত করতে পিবিআইকে জানানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাবনায় অজ্ঞাত ২ নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ১১:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫