মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের শ্রীরাইনগর খাঁন বাড়ীতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন জনি খাঁন (৩১), সাহেদ খান (৪২) পিতা: মৃত্যু সামছু খাঁন।
(১৮ আগস্ট) সোমবার দুপুর ১১ ঘটিকার সময় জনি খাঁন তার নিজ বাড়ির জায়গাজমি নিয়ে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে অপরিচিত ৪/৫ জনসহ রিমন খাঁন (৪০), সুজন খাঁন (৩৪) সাকু খাঁন (৩০) উভয় পিতা: মৃত্যু আব্দুর রহিম সাং শ্রীরাইনগর সদর মৌলভীবাজার চায়নিজ কুড়াল, রামদা, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
আশপাশের লোকজন এসে জনি খাঁন, সায়েদ খাঁনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার জনি খানকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহত সায়েদ খাঁন ও তার স্ত্রী, মা’কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান,ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

রিপোর্টারের নাম 

























