রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে ডাক পাওয়ার উদযাপনটা হ্যাটট্রিকে রাঙালেন ইংল্যান্ডের পেসার

দুই দিন আগে জাতীয় দলে ডাক পেয়েছেন সনি বেকার। ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েই জ্বলে উঠলেন তিনি। তাতে পুড়ল নর্দান সুপারচার্জার্সের তিন ব্যাটার। নিজে গড়লেন দারুণ এক কীর্তি।

সুপারচার্জার্সের তিন ব্যাটারকে আউট করে যে হ্যাটট্রিক গড়েছেন সনি। তাতে যেন ডাক পাওয়াটাই রাঙালেন তিনি। ‘দ্য হানড্রেডের’ চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন ইংলিশ পেসার। ম্যানচেস্টার অরিজিনালসের পেসারের তিন শিকার হচ্ছেন ডেভিড মালান, টম লয়েস ও জ্যাকিব ডাফি।

মালানকে ৫০তম বলে ফেরানোর পর সুপারচার্জার্সের শেষ দুই ব্যাটার লয়েস ও ডাফিকে আউট করেন ৮৬ ও ৮৭তম বলে।
সনির আগে দ্য হানড্রেডে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন- ইমরান তাহির, টাইমল মিলস ও স্যাম কারান। ২০২১ সালে প্রথম আসরে ওয়েলশ ফায়ারের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহির। সেবার বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলেন তিনি।

আর ২০২৩ সালে করা মিলসের বিপরীতে ২০২৪ সালে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন কারান।
সনির হ্যাটট্রিকের দিনে জয়ও পেয়েছে তার দল। ৫৭ রানের জয়ে অবশ্য ২২ বছর বয়সী পেসার ম্যাচসেরা হননি, হয়েছেন জস বাটলার। তিনে নেমে ৪ ছক্কা ও ৫ চারে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। তার ও হেনরিখ ক্ল্যাসেনের (৫০*) ফিফটিতে ৩ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় ম্যানচেস্টার।

লক্ষ্য তাড়া করতে নেমে সনি ও জশ টাংয়ের (৩ উইকেটে) তোপে ১১৪ রানে অলআউট হয় সুপারচার্জার্স।
দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত সংস্করণের সিরিজে ডাক পেয়েছেন সনি। ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে গতির ঝড় তুলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের পারফরম্যান্স হচ্ছে ৪-৪৩, ১-২৮ ও ৩-৬০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় দলে ডাক পাওয়ার উদযাপনটা হ্যাটট্রিকে রাঙালেন ইংল্যান্ডের পেসার

প্রকাশিত সময় : ১০:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫