রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত সিডিউল অনুযায়ি আগামি ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তবে রাকসু নির্বাচনের দিন আগামি ১৫ সেপ্টেম্বর পরিবর্তন করা হয়নি।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ি রবিবার (২০ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিলো। কিন্তু শনিবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়। বুধবার বিকালে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সিডিউল ঘোষণা করা হয়।
পরিবর্তিত সিডিউল তফসিল অনুযায়ী, ২৭ ও ২৮ মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করে ১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকলে ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ করা হবে।

রায়হান রোহানঃ 

























