শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে

স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লুকিয়ে থেকে চাকরি করছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫