রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকুস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের নতুন দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম। আগের প্রধান নির্বাচন কমিশনা্র ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেনকে সরকার পিএসসির সদস্য মনোনীত করায় তিনি পদত্যাগ করেন। এই পদে এফ নজরুল ইসলামকে শনিবার (২৩ আগস্ট) নতুন দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
দায়িত্ব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানান, আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৪ আগস্ট) থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে।

রিপোর্টারের নাম 
























