বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হেযবুতের সভা পণ্ড করল হেফাজত

রাজশাহীতে হেযবুত তওহীদের “তওহীদভিত্তিক আধুনিক রাস্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা” হতে দেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ের নানকিং চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়েছিল।
হেযবুতের এই সভা বন্ধ করার জন্য কয়েকদিন আগে থেকে ফেসবুকে লেখালেখি চলছিল। হেফাজতের নেতারা হেযবুতের সভা বন্ধ করতে জেলা প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপিও দিয়েছিলেন। এরপরও হেযবুতের সভার প্রস্তুতি চলতে থাকলে সোমবার দুপুর তিনটা থেকে নানকিং চাইনিজ রেস্টুরেন্টের সামনে মানববন্ধন করে হেফাজতের নেতাকর্মীরা।
ফলে হেযবুত তওহীদের নেতাকর্মীরা মুক্ত আলোচনা সভা করতে না পেরে তাদের রাজশাহী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান ও সহসভাপতি আশেক মাহমুদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সভাপতি আরিফুজ্জামান গালিব।
তিনি বলেন, হেযবুত তওহীদ একটি আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন। রাজশাহীতে সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু আমাদের শান্তিপূর্ণ এই আয়োজন বন্ধে চিহ্নিত একটি মহল আদাজল খেয়ে নামে। এ অবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনের অনুরোধে আমরা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হই।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে হেযবুতের সভা পণ্ড করল হেফাজত

প্রকাশিত সময় : ১০:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫