রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মায়ানমার থেকে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নাফ নদে জেগে উঠা খরের দ্বীপের খাল দিয়ে পাচারকালে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদের চালানটি বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে।

বিজিবি উখিয়ার-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফ নদে বিজিবির নিয়মিত টহল দেয়াকালে খরের দ্বীপের পার্শ্ববর্তী এলাকায় সন্দেহজনক কিছু লোকের উপস্থিতি দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।

এমন সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে সন্দেহভাজন লোকগুলো গুলি ছোঁড়ে। এর পর পরই তারা মায়ানমারের অভ্যন্তরে নৌকা যোগে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় নিম্নবর্ণিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে জি-থ্রি রাইফেল- ২টি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২) ১টি, এলএম-১৬-১টি, ম্যাগাজিন-৮টি, মোট গুলি-৫০৭ রাউন্ড (১৯৯ রাউন্ড জি-থ্রি, ১২০ রাউন্ড এমএ-১ এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬)।

বিজিবি অধিনায়কের সন্দেহ, হয়তোবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা চোরাকারবারি চক্র উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের চালানটি মায়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করছিল।

স্থানীয়রা জানিয়েছেন, ওই সময়ে বিজিবির হাতে চালানটি ধরা না পড়লে সন্ধ্যার দিকে চালানটি রোহিঙ্গা ক্যাম্পে অবাধে ঢুকে যেত। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাফ নদে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫