মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু ভিপি পদে ১০ জনসহ মোট প্রার্থী ১৮২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদ ৯ জনসহ ২৫ পদে মোট ১৮২ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া প্রার্থী তালিকায় মোট প্রার্থী ছিল ২৭৬ জন।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী পদে ৬ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে ৬ জন, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে ৬ জন, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে ৭ জন, সহ -সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন।

সংরক্ষিত তিনটি কার্যকরী সদস্য (নারী) পদে ১৬ জন এবং সংরক্ষিত তিনটি তিনটি কার্যকরী সদস্য (পুরুষ) পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাকসু ভিপি পদে ১০ জনসহ মোট প্রার্থী ১৮২

প্রকাশিত সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫