শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে

নির্বাচন নিয়ে দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমি আহ্বান জানাব— নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার। ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে।’

কোনো সংশয় থাকলে আলোচনা করে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকালে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকটা আলাপ-আলোচনা ও সরকারের সঙ্গে দরকষাকষির পর সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেখানে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা জানিয়েছি।’

এমন অবস্থায় নির্বাচনের রোডম্যাপকে স্বাগত না জানিয়ে কোনোরকম দোদুল্যমানতা দেখানো ঠিক হবে না বলেও মনে করেন তিনি।

আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের এ যাত্রাকে সুগম করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি। শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আবার রচনা করি।

আগামীতে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ভবিষ্যতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচন নিয়ে দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে

প্রকাশিত সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫