রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে ৩শ’ জন প্রতিনিধি নির্বাচিত হয়েই সংস্কার সম্পন্ন করবেন।

আজ শনিবার নেত্রকোণায় জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

তিনি বলেন, ভোটার যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন এবং আইন সংস্কার করবেন।

১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার শহরের মোক্তারপাড়া মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পাঁচ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি পদে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর ২০১৬ সালের ৮ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এরপর ২০১৯ সালে ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

পরে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হলে এতে আহ্বায়ক করা হয় আনোয়ারুল হককে। আর সদস্যসচিব করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীকে। এই আহ্বায়ক কমিটি দিয়েই চলে ৬ বছর।

দীর্ঘ ১১ বছর বছর পর শনিবার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. আনোয়ারুল হক (ছাতা) ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক (চেয়ার)। আর সাধারণ সম্পাদক পদে  কমিটির বর্তমান সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ), জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু (বল) ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি)।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। প্রধান অতিথি ছিলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

প্রকাশিত সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫