শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে এনসিপির বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাংচুর-আগুন

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ দলটির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গণকপাড়ায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাংচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
এসময় বিক্ষোভকারীরা “জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে” শ্লোগান দেয়। এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
পরে তারা জাতীয় পার্টি কার্যালয়ের দরজা, চেয়ার, টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেয়।
এসময় এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হা রবিন, জেলা শাখার এক নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, সারোয়ারুল হক রবিন উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে এনসিপির বিক্ষোভ, জাতীয় পার্টির অফিস ভাংচুর-আগুন

প্রকাশিত সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫