শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিস্কার করা হয়েছে।

আজ রবিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে, আজ রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে চবিতে চলমান এই হামালয় ইন্ধনের অভিযোগও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চবিতে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫