নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় আন্দোলনকারীরা বলেন, ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে।
ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা। বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
পরে যান চলাচল স্বাভাবিক হয়।

রায়হান রোহানঃ 
























