শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির  প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বাইরে কিছু ভাবার সুযোগ নেই, কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে জানিয়েছেন তিনি। আজ দেশের তিন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়েই হবে। অথাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া কোনো বিকল্প ভাবে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রেস সচিব

প্রকাশিত সময় : ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫