বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার আসামি মো. ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৮-এর একটি যৌথ দল। আজ সোমবার শরীয়তপুরের পালং থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর রাজশাহীর মিডিয়া উইং বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মাস আগে ভিকটিমকে তাঁর স্বামী তালাক দেন। এরপর তিনি স্থানীয় একটি কোম্পানিতে চাকরি নেন। এ সময় পরিচয় হয় ইমরানের সঙ্গে এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে গত ২ আগস্ট রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।

র‍্যাব আরও জানায়, মামলা হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরীয়তপুরের পালং এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫