মৌলভীবাজার জেলা বিএনপি’র আয়োজনে সোমবার বিকেল ৫টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, বিএনপি নেতা ও জজ কৌর্টের পিপি ড. আব্দুল মতিনসহ অনেকে।
পরে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী আদালত সড়ক প্রদক্ষিণ করে শহরের কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























