রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদনকারী ছাত্রীকে শিবির নেতার গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে, আজ মঙ্গলবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের এবং নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহবান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবিরের নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদলের

প্রকাশিত সময় : ০৭:০০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫