মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনবাবু সিংহ স্কুলে যাওয়ার পথে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শমসেরনগর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাজার মুখী একটি যাত্রীবাহী বাস স্কুলের পাশেই তাঁকে চাপা দেয়। দুর্ঘটনায় তাঁর মুখমণ্ডল ও বুকে গুরুতর জখম হয়েছে।
বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন আছেন। হিংগাজিয়া স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর পরই স্কুলের শিক্ষার্থীরা সড়কে বেঞ্চ বসিয়ে বিক্ষোভ শুরু করে প্রায় আধা ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষাথীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























