রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিনের চাল কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিজ বসতঘর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলম মিয়া (৬০) উপজেলার ফান্দাউক মুন্সী পাড়ার মৃত মো. ওয়ালি মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ঘরে ঢুকে পরিকল্পিতভাবে আলম মিয়াকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি ঘরে একা ছিলেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টিনের চাল কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশিত সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫