মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: সত্যতা উদঘাটনে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিতে রয়েছেন, আহ্বায়ক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক ও সদস্য জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন।

এ ঘটনার সত্যতা উদঘাটন করার জন্য ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।

তথ্যানুসন্ধান কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধও করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: সত্যতা উদঘাটনে কমিটি গঠন

প্রকাশিত সময় : ১২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫