মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডাকসু নির্বাচনের রিটার্নিং কার্যালয় গঠিত আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে প্রচারণার সময় প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের ঘটনা ঘটছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও অপপ্রচারের চেষ্টা চলছে, যা মানবাধিকার পরিপন্থী।

এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

প্রকাশিত সময় : ০৬:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫