সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাবেক মেম্বারের বাড়ি ও এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতি করে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে বাবুল নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পরে তার দেওয়া তথ্যে আরো দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মধ্যের চর এলাকায় গাফফার মেম্বার ও পার্শ্ববর্তী রিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, মেম্বার পরিবার নিয়ে রাজধানীতে থাকেন, তবে মধ্যের চরের বাড়িতে তার মেয়েরা বসবাস করেন।

এ ছাড়া তার পার্শ্ববর্তী রিনা বেগম কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দুই বাড়িতে একত্রে হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির ভেতরে থাকা সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় রিনা বেগম চিৎকার করলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রিনা বেগমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করে।

জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার বাবুলকে আটক করেছি। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহিদুল্লাহ ও মানিক নামের আরো দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

প্রকাশিত সময় : ১১:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫