সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, শিক্ষকসহ গ্রেফতার ২

বাগমারায় পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মচমইল ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের প্রদর্শক মাধাইমুড়ি গ্রামের জালাল উদ্দিন এবং মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আইয়ুব আলী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, চলতি বছরের জুন মাসে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুস্তাকিন হোসেন ওই পদে নিয়োগ পাওয়ার আশায় আবেদন করেন। বিষয়টি জানার পর তার প্রতিবেশী মচমইল ডিগ্রি কলেজের প্রদর্শক জালাল উদ্দিন তাকে নিয়োগ পেতে সহায়তা করবেন বলে জানান। পুলিশ বিভাগে তার পরিচিত লোকজন রয়েছে এবং তাদের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের শতভাগ নিশ্চয়তা দিয়ে ১৮ লাখ টাকা দাবি করেন জালাল ও আইয়ুব আলী। এ জন্য তারা মুস্তাকিন হোসেনের কাছে ফাঁকা চেক দাবি করেন। নিয়োগ পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে বলে জানানো হয়।

প্রলোভনে পড়ে ওই তরুণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মচমইল শাখার দুইটি ফাঁকা চেক দেন। এদিকে নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে নিজের যোগ্যতায় কৃতকার্য হন বলে দাবি করে চাকরি প্রার্থী মুস্তাকিন হোসেন চেক ফেরত চান। প্রতারক জালাল উদ্দিন ও আয়ুব আলী চেক ফেরত দিতে টালবাহানা শুরু করেন এবং মুস্তাকিন হোসেনকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এই ঘটনায় প্রতারিত মুস্তাকিন হোসেন বুধবার রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিন ও আইয়ুব আলীকে গ্রেফতার করে। এ সময় জালাল উদ্দিনের কাছ থেকে নয় লাখ টাকার একটি চেকও উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার জালাল উদ্দিন ও আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, শিক্ষকসহ গ্রেফতার ২

প্রকাশিত সময় : ১১:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫