সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অদম্য ২৪ অপরাজেয় ৭১ প্যানেলটি। আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে সাংবাদিকদের কাছে তারা এই অভিযোগ করেন।

প্যানেলের সদস্যরা বলেন, ‘এখন পর্যন্ত আমরা চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পেয়েছি এবং সেগুলোর সত্যতাও মিলেছে।একজন রিটার্নিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটাই প্রমাণ করে যে এখানে আসলেই ভোট কারচুপি হয়েছে।’

শিবিরের বট বাহিনী এবং তাদের অন্ধ সমর্থক গোষ্ঠী এখানে এসব অভিযোগ নিয়ে উল্টো মন্তব্য করছেন। তারা বলছেন, ‘আমরা যদি স্পষ্ট প্রমাণ দেখাতে না পারি, তবে অভিযোগ ভিত্তিহীন। অথচ বাস্তবে তারা কারচুপি করেছে, এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য তারা পাঁয়তারা চালাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছিলাম, আর আজ তার সত্যতা মিলছে।’

তারা আরও বলেন, ‘টিএসসি বুথের ভেতরে একজন নারী অভিযোগ জানিয়েছেন যে, তিনি বুথ থেকে বের হয়ে দেখেছেন তার ভোটের সিগনেচার আগে থেকেই দেওয়া আছে। এখন পর্যন্ত মোট চারটি কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এমনও দেখা গেছে আগে থেকেই ব্যালট পেপারে ভোট দিয়ে রাখা হয়েছে।’

‘যেসব কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের নামে অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রে ভোট স্থগিত রাখতে হবে এবং ওই নির্দিষ্ট প্রার্থীদের ভোট বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, তারা যেন খুব দ্রুত এসব সমস্যার সমাধান করেন’, যোগ করেন প্যানেলের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে’

প্রকাশিত সময় : ০৩:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫