শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি যাত্রীদের। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, জিএস পরিবহনের বাস কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ছেড়ে আসে।

ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌঁছয়। এ সময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে থামান। সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে বলেন, ‘যাত্রীদের কাছে মাদক আছে তাই বাসে তল্লাশি করা হবে।’ তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন।

এর মধ্যে ডিবি পরিচয় দেওয়া যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকাসহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকা এবং অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়

যাত্রীরা আরো জানান, বাস চালক ও হেলপারের আচরণ সন্ধেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গেলে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ার পর যাত্রীরা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ মুহূর্তে বলতে পারছি না এটি ছিনতাই নাকি ডাকাতি। তবে বাসচালক আরিফুল ইসলাম (৫০), দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক-হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগ

প্রকাশিত সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫