সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরো এক আসামি কারাগারে

চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় আরো এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে মামলার এজহারভুক্ত ৩নং আসামি ফজলুল হক ফেলু (৬৫) জামিন চাইলে জেলা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এদিন একই মামলার ৫নং আসামিকে আদালত জামিন দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন বলেন, সোমবার শুনানি শেষে বিচারক আসামি ফজলুল হক ফেলুর জামিন নামঞ্জুর করেন।

এর আগে, গত ১৯ আগস্ট একই মামলার আরো সাত আসামিকে কারাগারে পাঠান আদালত। তারা হলেন— এমরান কাইসার (২৮), মো. রহিম (২৮), মো. রিজভী (২৩), নূর নাহার (৪৮), রোজি আক্তার (২৫), জয়নাব বেগম (২৩) ও বিলকিছ আক্তার (২৭)। এ ছাড়া ঘটনার দিন স্থানীয়দের সহায়তায় ৪নং আসামি মো. সেলিমুল হক সেলিম (৪০) গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এ নিয়ে মামলার মোট ৯ আসামি কারাগারে গেলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মে সকাল বেলা ১১টার দিকে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় নুরুল হক গুরুতর আহত হন। মাথায় লোহার রড ও ইট দিয়ে আঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরো এক আসামি কারাগারে

প্রকাশিত সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫