বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্দোলনের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত

সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলনের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপি শহরের রেলগেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেলগেট চত্বরে আসেন। এরপর সেখানে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- রুহুল আমিন, আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুলসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দশম গ্রেড হাতছাড়া। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাজশাহীতে আন্দোলনের ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত

প্রকাশিত সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫