শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ‌‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। তারা এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধে চেষ্টা চালাচ্ছেন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করাতে হবে। ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর বিকল্প কোনো পথ নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশিত সময় : ১১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫