বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

 আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ ধরণের মাইকিং করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, ‘কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’
তথ্য ও ছবি : জাগো নিউজ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

প্রকাশিত সময় : ১১:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫