শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত – ১

শ্রীমঙ্গল- শমসেরনগর রোডের কামোদপুর এলাকায় এক  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাজীপুর ইউনিয়নের বিলেরপার আক্তাপাড়া নিবাসী ফার্ণিচার মিস্ত্রি ও ব্যবসায়ী সুমন মিয়া (৪০) ইন্তেকাল করেছেন।
বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কমোদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই ব্যবসায়ী সেলিম মিয়া জানান, সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সুমন রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসক প্রথমে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে সিলেট হাসপাতালে রয়েছে ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত – ১

প্রকাশিত সময় : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫