সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

আবুধাবিতে আজ ভাগ্য নির্ধারণ হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের। অবশ্য আজকের ম্যাচে শুধু দুই প্রতিদ্বন্দ্বীর নয়, বাংলাদেশেরও ঠিক হবে। কোন দুই দল শেষ চারে যাবে আর কোন দলটি দেশে ফেরার টিকিট কাটবে তা ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটিতেই ঠিক হবে।

ত্রিমুখী ভাগ্যে নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।

একাদশে আজ দুই পরিবর্তন এনেছেন রশিদ খানরা। গাজানফার ও গুলবদিন নাইবের বদলে সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান ও ডারউইশ রাসুলি। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। মহীশ তিকশানার পরিবর্তে দুনিত ভেল্লালাগে সুযোগ পেয়েছেন একাদশে।

আফগানিস্তানকে হারালেই বাংলাদেশকে সঙ্গে নিয়ে শেষ চার নিশ্চিত করবে শ্রীলঙ্কা। হারলেও লঙ্কানদের সুযোগ থাকবে। তবে পরাজয়ের ব্যবধান কম হতে হবে। তখন নেট রানরেটের হিসাবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে যাবে।

যদি আফগানিস্তান বড় রানের ব্যবধানে জেতে তখন সুযোগ পেতে পারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার একাদশ :

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

আফগানিস্তানের একাদশ :

সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, ডারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), ‍নূর আহমেদ, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রকাশিত সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫