বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে, সেজন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, আপনারা না মানলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে।
গণভোটে আসেন। ৫ দফা আদায় করেই জামায়াতে ইসলামী ফেব্রুয়ারি নির্বাচনে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।
জামায়াতে ইসলামীর ৫ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’

প্রকাশিত সময় : ০৯:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫