রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপার ফোরে একাধিক বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত

এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হতে বাকি একটি ম্যাচ। তবু আগেই ঠিক হয়ে গেছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত ও পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। নিয়ম অনুযায়ী, চার দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি দলের সামনে সুযোগ থাকবে তিনটি ম্যাচ খেলার। আর সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।
শ্রীলঙ্কা ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে আবুধাবিতে গিয়ে। আর প্রতিপক্ষ হবে পাকিস্তান, যা চাপের।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হওয়ার আগে তিন দিনের বিরতি পেলেও, শেষ ম্যাচ খেলতে হবে পরদিনই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। ফলে ক্লান্তি ও পরপর ম্যাচের চাপটা থেকে যাবে লিটন দাসদের ওপর।

সব মিলিয়ে সূচি বিশ্লেষণ করলে স্পষ্ট— সুপার ফোরে ভারতের জন্য তৈরি হয়েছে তুলনামূলক আরামদায়ক পথ। যা তাদের ফাইনালের দৌড়ে এগিয়ে রাখবে শুরু থেকেই।

এক নজরে সুপার ফোরের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ)
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা  দুবাই সাড়ে ৮টা
২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান  দুবাই সাড়ে ৮টা
২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি সাড়ে ৮টা
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই সাড়ে ৮টা
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই সাড়ে ৮টা
২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই সাড়ে ৮টা
২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই সাড়ে ৮টা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপার ফোরে একাধিক বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত

প্রকাশিত সময় : ০৯:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫