সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসলেন পৌনে চার লাখ পরীক্ষার্থী। আজ শুক্রবার সকাল ১০টায় দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা। দুপুর ১২টায় এই পরীক্ষা শেষ হবে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। বিশালসংখ্যক প্রার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন প্রস্তুতি নিয়েছে কয়েক ধাপে।

‎পিএসসি আরো জানিয়েছে, ভুল উত্তরে কাটা যাবে নম্বর। বিসিএসের প্রিলির প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা।

পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করতে পারবেন না।
‎এদিকে প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কেন্দ্রগুলোতে মোবাইল কোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।

‎প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ‎‎আবেদন গ্রহণ শুরু হয় গত বছরের ১০ ডিসেম্বর।

শেষ হয় ৩১ ডিসেম্বর। যেসব প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারা আবেদন করতে পেরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু

প্রকাশিত সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫