বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

নাটোর শহরের ট্রাফিক মোড় এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ভটভটি উল্টে মজনু প্রামানিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি মজুমদার (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। নিহত মজনু প্রামানিক বাগাতিপাড়া তমালতলা নূরপুর চকপাড়া গ্রামের বাসিন্দা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় নাটোর শহরের ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মজনু প্রামানিক ভোরে একটি ভটভটি নিয়ে মাছ কেনার উদ্দেশে সিংড়ায় যাচ্ছিলেন। পথে নাটোর ট্রাফিক মোড় এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে মজনু ও তাঁর সহকারী রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি মজুমদারকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

নাটোরে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

প্রকাশিত সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫