সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ১২ মাসে ২৪টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

উল্লেখযোগ্য ইশতেহারগুলো হলো- ডাইনিং-ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান করা, ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা করা, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা,

সেন্টার লাইব্রেরীতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, অযৌক্তিক ফি বাতিল করা, ওয়ান অ্যাপ অল সলিউশন বাস্তবায়ন করা, চিকিৎসা কেন্দ্রকে বিশ শয্যাবিশিষ্ট মেডিকেলে রূপান্তর, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই-কার চালু করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন, পার্ট টাইম জবের সুযোগ সৃষ্টি করা, ছাত্রী হল এরিয়ায় আলাদা সুপারশপ স্থাপন, সংস্কৃতি চর্চায় বৈচিত্র্য ও স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রকৃতি রক্ষা কমিটি গঠন করে ক্যাম্পাসকে প্রাণীবান্ধব ও জীববৈচিত্র্যময় করা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, আমরা যেই ইশতেহারটা দিয়েছি, তাঁর একটি চার্ট আমরা ক্যাম্পাসে টাঙিয়ে দিব। প্রতি মাসে যেই দুইটা ইশতেহার পূরণ করা হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, এজিএস পদপ্রার্থী এস.এম সালমান সাব্বিরসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাকসু নির্বাচন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

প্রকাশিত সময় : ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫